
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে টিন কেটে এক বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় নগদ টাকা সহ প্রায় ১ লক্ষ টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন চুরি যাওয়া দোকানের মালিক বাবুল মিয়া।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে চেংমারী ইউনিয়নের মোসলেমবাজারে বাবুল টেলিকম নামে একটি বিকাশ এজেন্টের দোকানে এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া দোকানের মালিক বাবুল মিয়া জানান, প্রতিদিনের ন্যয় মঙ্গলবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চরে যাই। পরদিন গতকাল বুধবার সকালে দোকানের তালা খুলে দেখি দোকানের পশ্চিম দিকের টিন কাটা। ড্রয়ার ভাঙ্গা। পরে দেখি ড্রয়ারে থাকা নগদ ২০ হাজার টাকা, মেমোরি কার্ড ও মোবাইল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের সদস্যরা।
এ ঘটনায় প্রায় ১ লক্ষ টাকা খোয়া গেছে বলে দাবি করেন তিনি।
এম২৪নিউজ/আখতার