
রংপুর অফিস:
রংপুর নগরীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এক জনের ছয় ও অপর জনের বয়স সাত বছর। মঙ্গলবার বিকেলে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু এলাকার মোঃ জামিল ও মান্না মিয়ার ছেলে। জামিল এবং মান্না আপন দুই ভাই।নগরীর ৩২ নং ওয়াার্ড কাউন্সিলর মাহাবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখবর লেখা পর্যন্ত শিশু দুটির নাম জানা যায়নি।
তিনি জানান, বিকেলে দুই ভাই বাড়ির পাশে খেলছিল। এ সময় পাশের একটি ডোবার পানিতে পড়ে গিয়ে তারা নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের ডোবার পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের স্বজনরা।
এম২৪নিউজ/আখতার