আলোকচিত্রী পাভেল রহমান এর মা মতিজা রহমান আর নেই

রংপুর অফিস:

একুশে পদক প্রাপ্ত বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমান এর রত্নাগর্ভা মা মতিজা রহমান আজ (৩০ আগস্ট) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নগরীর শালবন মিস্ত্রিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)।

মরহুমের জানাজা নামাজ আগামীকাল (৩১ আগস্ট) বুধবার সকাল ৯টায় রংপুর কৈলাশরঞ্জন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। তিনি ছিলেন ঢাকা সিটি স্পেশাল ব্রাঞ্চের প্রয়াত এসপি মুজিবুর রহমানের সহধর্মীনি।

তাঁর বড় ছেলে ডা. ওমর ফারুক, দ্বিতীয় সন্তান মেয়ে আমেরিকার লসএঞ্জেলস প্রবাসী শাহানা পারভীন, তৃতীয় সন্তান ছেলে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান ও কনিষ্ঠ কন্যা প্রয়াত শিক্ষক রেহানা পারভীন।

তাঁর মৃত্যুতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুরের সাংবাদিক সমাজ সহ সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে ফিরেদেখা সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংগঠনের উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, গীতিকার এমাদ উদ্দিন আহমেদ, কবি সাকিল মাসুদ, কবি বাদল রহমান, ড. শাহ সুলতান তালুকদার ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply