মিঠাপুকুরে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ওবাইদুল ইসলাম (৩৫) ও হাসিনা পারভিন (৩০) নামে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে হাসিনা পারভিন ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা। অটোচালক ওবাইদুলের গাড়ীতে চড়ে হাসিনা পারভিন রংপুর শহরে যাচ্ছিলেন। এসময় ঘাতক ট্রাক্টরের চালক পেছন দিক থেকে এসে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।

আজ রবিবার দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের চেংমারী ইউনিয়নের মোসলেম বাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায়।

আরো আসছে….

Leave a Reply