মিঠাপুকুরে সাইকেল চুরির সময় হাতেনাতে দুই চোর আটক

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে সাইকেল চুরির সময় মোকছেদুল ও মোকতারুল নামে দুই চোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। রবিবার সন্ধায় উপজেলার চেংমারী ইউনিয়নের মোসলেমবাজারে এ ঘটনাটি ঘটে।

আটক মোকছেদুল রাণীপুকুর ইউনিয়নের লালন্দ্রপুর গ্রামের নওশাদ মিয়ার ছেলে এবং মোকতারুল একই ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধায় চেংমারী ইউনিয়নের মোসলেমবাজারে একটি দোকানের পাশে সাইকেল রেখে খরচ করছিলেন শহিদুল নামে এক ব্যক্তি। এ সুযোগে সাইকেলটি চুরি করে পালানোর সময়  মোকছেদুল ও মোকতারুল নামে দুই চোরকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয় নয়ন কবীর বলেন, ইদানিং চোরের উৎপাত বেড়ে গেছে। সম্প্রতি শুকুরেরহাট থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয়। এখনো কোন হদিস পাওয়া যায়নি। চোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান তিনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সাইকেল চুরির ঘটনায় ওই দুইজনের নামে মামলা হয়েছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমম২৪নিউজ/আখতার

Leave a Reply