
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ৪৬ পিচ ইয়াবা ট্যালেটসহ মোঃ সাজ্জাদ হোসেন (২৬) ও মোঃ মাওলা মিয়া (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর উত্তরপাড়ার মো: আব্দুল হান্নানের ছেলে এবং মাওলা মিয়া একই গ্রামের মোঃ আব্দুর রউফ মিয়ার ছেলে।
গ্রেফতার ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশের একটি দল। এ সময় ৪৬ পিচ ইয়াবা ট্যালেটসহ সাজ্জাদ হোসেন ও মাওলা মিয়া নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার