মিঠাপুকুরে দুই মাদক ব্যবসায়ী আটক, ২৫০ পিচ ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে রেজোয়ান হাবিব ওরফে পলাশ (৩৮) তার সহযোগী রফিকুল ইসলাম (৪২) নামে দুই মাদক ব্যবসায়ী আটক। এসময় ২৫০ পিচ ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ বুধবার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

আটক রেজোয়ান হাবিব ওরফে পলাশ ময়েনপুর ইউনিয়নের পূর্ব ময়েনপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে এবং তার সহযোগী রফিকুল ইসলাম বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

রংপুর সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মিঠাপুকুর থানা পুলিশ। এসময় ২৫০ পিচ ইয়াবা ও মাদক কেনা-বেচায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগযাজশে মাদক ব্যাবসা করে আসতেছে। রেজোয়ান এর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ৭টি এবং রফিকুল এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply