
থানায় অভিযোগ দেওয়ায় ব্যাসায়ীর ভাইকে হুমকী –
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে বেধড়ক মারপিট করে ৭০ হাজার টাকা ছিনতাই করেছে প্রতিপক্ষের লোকজন। এরপর বাড়িতে আটকে রেখে নির্যাতন চালিয়েছে তারা। উদ্ধার করতে গেলে ওই ব্যবসায়ীর ভাইয়ের দাঁত ভেঙ্গে দিয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে নির্যাতনকারীরা। ব্যবসায়ীর ভাইকে প্রকাশ্যে হুমকী দেওয়া হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের হাজির হাটের ব্যবসায়ী ফরহাদ হোসেন। গত মঙ্গলবার দুপুরে তিনি বাইসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠা পৌঁছামাত্র পূর্ব শত্রুতা বশত. ফারুক হোসেন, এরশাদ মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা ফরহাদ হোসেনকে মারপিট করে তার পকেটে থাকা ৭০ হাজার টাকা ছিনতাই করে। এরপর তাকে ধরে নিয়ে ছিনতাইকারীরা বাড়িতে আটকে রেখে নির্যাতন চালায়। খবর পেয়ে ফরহাদের বড় ভাই ফারুক মিয়া ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করে। এতে তার একটি দাঁত ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ব্যাবসায়ীর ভাই ফারুক থানায় একটি অভিযেআগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর আসামীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। থানায় অভিযোগ দেওয়ায় তারা প্রকাশ্যে নানা হুমকী দিচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তায় আসামীরা বুক ফুলে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং আবারও বড় ধরনের ক্ষতি করবে বলে শাসাচ্ছে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।