মিঠাপুকুরে ১ হাজার ১শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট রফিকুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে ১ হাজার ১শ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ আড়াই হাজার টাকাসহ বৃহস্পতিবার দুপুরে মাদক সম্রাট রফিকুলকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিঠাপুকুর ‘খ’ সার্কেল।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৫০) বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর মুঘলকোট গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মিঠাপুকুর ‘খ’ সার্কেলের ইনচার্জ নুর ইসলাম বলেন, আমাদের কাছে তথ্য ছিল-দীর্ঘদিন ধরে মুঘলকোট গ্রামের রফিকুল ইসলাম ইয়াবার পাইকারী ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় রফিকুলের বাসা হতে ১ হাজার ১শ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার সহ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply