“শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ, জাগরণ থেকে সোনার বাংলা” শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক:

জাতীয় শোকদিবস উপলক্ষ্যে “শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ, জাগরণ থেকে সোনার বাংলা।” শীর্ষক আলোচনা সভা অনূষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগষ্ট) দুপুরে মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

“শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ, জাগরণ থেকে সোনার বাংলা” শীর্ষক আলোচনা সভায় উপস্থিতি। -M24News

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।

এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সচিব এ.এইচ. এম. লোকমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও মনোবিজ্ঞানী আনোয়ারা সৈয়দ হক। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা ও আওয়ামী লীগ নেতা রাশেক রহমান।

“শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ, জাগরণ থেকে সোনার বাংলা” শীর্ষক আলোচনা সভায় উপস্থিতি। -M24News

এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান মঞ্জু, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল কবির টুটুলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply