মিঠাপুকুরে কলেজছাত্রী শিলামনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে কলেজছাত্রী জাহিদা আক্তার শিলামনির (২০) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। শুক্রবার উপজেলার কেশবপুর বাজারে প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন শেষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শিলার হত্যাকারী স্বামী ও শ্বশুড়-শাশুড়ীসহ অন্যদের ফাঁসির দাবিতে তার বাবার বাড়ি কেশবপুর বাজারে ওই মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকার শতশত মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মাহবুবার রহমান, শিক্ষক আমির হোসেন, কামরুজ্জামান, আনিছার রহমান, নিহতের বাবা শাহাদুল ইসলাম, মা আনজুয়ারা বেগম, ভাই আশরাফুল ইসলাম, ভাবি সুমাইয়া খানম, আব্দুল্লাহেল বাকি, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শিলামনি হত্যা মামলার প্রধান আসামী এখনও গ্রেফতার হয়নি। অন্যরা জামিনে বেরিয়ে এসে মামলার বাদিকে হুমকী দিচ্ছে। অবিলম্বে সব আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা।

গত বছরের ১১ ডিসেমম্বর বিয়ের আড়াই মাসের মাথায় যৌতুক হিসেবে দাবি করা স্বর্ণালঙ্কার দিতে দেরি হওয়ায় কলেজছাত্রী শিলামনিকে হত্যার পর লাশ ফাঁসিতে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন।

কলেজছাত্রী শিলামনি মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের বড়বালা ইউনিয়নের কেশবপুর গ্রামের সাহাদুল ইসলাম মন্ডলের মেয়ে। পীরগঞ্জ শাহ্ আব্দুর রউফ সরকারি কলেজের অনার্স বাংলা বিষয়ে শিক্ষার্থী ছিল। পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের সফিউল ইসলামের ছেলে নাসিম সোনারের সাথে তার বিয়ে হয়েছিল। মৃত্যুর সময় তার বিয়ের বয়স হয়েছিল মাত্র আড়াই মাস।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply