মিঠাপুকুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন, নগদ অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মঙ্গলবার রাতে ভয়াবহ কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বুধবার (২৭ এপ্রিল) পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে নগদ অর্থ সহায়তা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।

উপজেলার বড়বালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড় হয়। এসব বসতবাড়ি ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

বুধবার টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান ওই ইউনিয়নের বারঘরিয়া, তরফবাহাদি,  কেশবপুর, তরফ গঙ্গারামপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় নগদ টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করেন। এবং পরবর্তীতে আরও সহায়তার আশ্বাস দেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply