মিঠাপুকুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে মঙ্গলবার রাতে ভয়াবহ কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বুধবার (২৭ এপ্রিল) পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে নগদ অর্থ সহায়তা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

মিঠাপুকুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান জাকির হোসেন সরকার।

উপজেলার বড়বালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড় হয়। এসব বসতবাড়ি ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ওই ইউনিয়নের বারঘরিয়া, তরফবাহাদি,  কেশবপুর, তরফ গঙ্গারামপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি নগদ টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করেন। এবং পরবর্তীতে আরও সহায়তার আশ্বাস দেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply