মিঠাপুকুরে পুলিশ সোর্সের কাছ থেকে ৯৯ পিচ ইয়াবা উদ্ধার

দু’দিন পর মামলা, আটকের পর ছেড়ে দিয়ে আসামী খুজঁছে পুলিশ!

স্টাফ রিপোর্টার:

রংপুরে মিঠাপুকুরে পুলিশের একজন সোর্সের মোটরসাইকেল হতে ৯৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গ্রাম পুলিশ। গত শনিবার সন্ধ্যায় বড়বালা ইউনিয়নের কেশবপুর বাজারে আটক হওয়া ওই সোর্সকে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সেদিন রাতেই ওই সোর্সের ব্যবহৃত মোটর সাইকেল ও উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার দু’দিন পর মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রাম পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনপুর ইউনিয়নের চর মকিমপুর গ্রামের কালু মিয়ার ছেলে বাবুল মিয়া পুলিশের সোর্স হিসেবে কাজ করছেন। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়বালা ইউনিয়ন পরিষদের ৪জন গ্রাম পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেল তল্লাসি চালিয়ে ৯৯ পিচ ইয়াবা উদ্ধার করে।এসময় পুলিশ সোর্স বাবুল মিয়াকে আটক করে তারা।

পরে পুলিশকে খবর দিলে, ওই সোর্স ষড়যন্ত্রের শিকার বলে তাকে ছেড়ে দিতে গ্রাম পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পরে সেদিন সন্ধ্যায় আটক হওয়া ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে পুলিশ।

বড়বালা ইউনিয়নের গ্রাম পুলিশ হাসানুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল মিয়ার মোটর সাইকেলে ৯৯ পিচ ইয়াবা উদ্ধার করি। পরে পুলিশকে জানালে তাকে ছেড়ে দিতে বলেন, আমরা তাকে ছেড়ে দিয়েছি। রাতে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও মোটর সাইকেল থানায় নিয়ে যায়।

ঘটনার দু’দিন পর মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামী করা হয়েছে পুলিশ সোর্স বাবুল মিয়াকে। এছাড়াও, স্থানীয় আরও ২ জনকে আসামী করেছে পুলিশ। স্থানীয়দের আসামী করার ব্যাপারে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বছর খানেক আগে ঢাকা হতে এলাকায় এসেছেন বাবুল মিয়া। সে পুলিশের সাথে সর্ম্পক গড়ে মাদক কারবারে জড়িয়ে পড়েছে। তারা আরও জানান, সে কয়েকজন ফেন্সিডিল ব্যবসায়ির তথ্য পুলিশকে দিয়ে তাদের (পুলিশের) আস্থাভাজন হয়েছেন। আবার গোপনে ইয়াবার কারবার করছেন তিনি।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply