
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে ছড়ান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বালা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক আতাউর রহমান।
ছড়ান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিলুর রহমান টগর, ছড়ান হাট ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন, ছড়ান বুদ্ধি প্রতিবন্ধী অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ ফারুক হোসেন, এস এম সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য ধীরেন চন্দ্র মহন্ত প্রমুখ।
ছড়ান বুদ্ধি প্রতিবন্ধী অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার ফারুক হোসেন বলেন , আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলটি একাডেমিক স্বীকৃতি ও এমপিও ভুক্ত হলে অত্র ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষগুলোর জীবন মান উন্নয়নে স্কুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের উন্নয়নে আমরা কিছুটা হলেও অংশীদার হতে পারব বলে মনে করি।
তিনি আরো বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিক্ষা প্রদান করে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যাতে করে তারা সমাজের বোঝা না হয়ে সমাজের জন্য উপকারে আসতে পারে।
এম২৪নিউজ/আখতার