
স্টাফ রিপোর্টার:
মাদক ব্যবসায়ি সতীনের কবল হতে স্বামীকে ফেরৎ চায় প্রথম স্ত্রী মাকছুদা বেগম। এজন্য মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বালা ইউনিয়নের তরফবাহাদী গ্রামে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়বালা ইউনিয়নের তরফবাহাদী গ্রামের শাহাবুল ইসলামের সাথে প্রায় ৩০ বছর আগে বিয়ে হয় একই গ্রামের মাকছুদা বেগমের। তাদের ঘরে ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। ইতোমধ্যে এক ছেলে ও এক মেয়েকে বিয়ে দিয়েছেন তারা।
প্রায় ৩ বছর আগে কেশবপুর একডালা গ্রামের মাদক ব্যবসায়ি আজুবা বেগম ফাঁদে ফেলে শাহাবুল ইসলামকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে পারিবারিব চাপে প্রথমবার তালাক প্রদান করেন শাহাবুল। এর কিছুদিন পর আবারও শাহাবুলকে জিম্মি করে মোটা অংকের মোহরানা বসিয়ে দিনাজপুরের ফুলবাড়ি এলাকায় এক কাজীর কাছে বিয়ে রেজিষ্ট্রশন করেন আজুবা বেগম।
কয়েক মাস পর ঘটনাটি জানাজানি হলে শুরু হয় পারিবারিব বিবাদ-কলহ। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদফা প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে বেধরক মারপিট করেন শাহাবুল। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন মাকছুদা বেগম।
তিনি বলেন, ‘আজুবা মাদক ব্যবসায়ি। সে কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল। দির্ঘদিন ধরে আমার স্বামীকে জিম্মি করেছেন। তার কবল হতে উদ্ধার হতে আমার স্বামী জমি বিক্রি করে বাড়ি বানিয়ে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী আজুবার কবল হতে উদ্ধার হতে পারছেন না। এ কারণে আমাদের ভরণ-পোষনের জন্য পারিবারিক কলহ লেগে আছে। আমরা অশান্তির মধ্যে আছি। আমি স্বামীকে ফেরৎ চাই।’
শাহাবুল ইসলাম বলেন, ‘কোন কারনে আজুবাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। এরপর তাকে তালাক দিয়েছিলাম। কিন্তু, পরবর্তীতে চাপের মুখে পড়ে বাধ্য হয়ে পুণরায় তাকে বিয়ে করে আবারো ফেঁসে গেছি।’
শাহাবুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আজুবা বেগম বলেন, ‘শাহাবুল আমাকে নিয়মানুযায়ী বিয়ে করেছেন। আমি তার বৈধ স্ত্রী।’
মিঠাপুকুর থানার পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাকছুদার রহমান বলেন, ‘বিষয়টা নিয়ে তদন্ত চলছে। এরপর ব্যবস্থা গ্রহন করা হবে।’
উল্লেখ্য: গত (৮ মার্চ-২০২১) সোমবার সন্ধায় ১৮ বোতল ফেনসিডিল ও ২’শ গ্রাম গাঁজাসহ আজুবা বেগম (৩২) নামে এই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মিঠাপুকুর থানা পুলিশ। জামিনে বেরিয়ে আবারও শুরু হয় মাদক ব্যবসা। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
মিঠাপুকুরে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আজুবা আটক
এম২৪নিউজ/আখতার