মিঠাপুকুরে এসিআই স্প্রে সার্ভিস প্রোগ্রামের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে এসিআই স্প্রে সার্ভিস প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে ফিতা কেটে প্রোগ্রামের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন।

ফিতা কেটে প্রোগ্রামের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন এসিআই ক্রপ কেয়ারের এমডি সুস্মিতা আনিস, বিজনেস ম্যানেজার বিশ্বাস মোহাম্মদ সাইফুল্লাহ ও ম্যানেজার নিউ বিজনেস ডিপলোপমেন্ট আবুল হাসান মোস্তফা কামাল সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

আরো পডুন: মিঠাপুকুরে ভাঙ্গনের মুখে ছড়ান গুচ্ছগ্রাম

বালাইনাশকের নিরাপদ ও যথাযথ প্রয়োগের উপর আলোচনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এসিআই ক্রপ কেয়ারের রিজিওনাল সেলস ম্যানেজার মাহাবুবুল হোসেন ও এসিষ্ট্যান্ড প্রোজেক্ট ম্যানেজার অমিত চন্দ্র দাস।

মিঠাপুকুরের রাণীপুকুরে এসিআই স্প্রে সার্ভিস প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি

এসিআই ক্রপ কেয়ার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ডিলার আখিরুজ্জামান রাজা ও নুর মোহাম্মদ সহ অত্র এলাকার শতাধিক আদর্শ কৃষক ও রিটেইলারবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ছয় বছরের ছোট্র শিশুকে নির্মমভাবে হত্যা

M24news/এসএ

Leave a Reply