
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট-এর মাধ্যমে ফিরোজ কবির নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফিরোজ কবির মিলনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট-এর মাধ্যমে এই অর্থদন্ডের আদেশ দেন।
তিনি জানান, ‘সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার মিলনপুরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট -এর মাধ্যমে ফিরোজ কবির নামে এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।’

বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এম২৪নিউজ/আখতার