
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাস্ট।
শুক্রবার বিকেলে উপজেলার মিলনপুর ইউনিয়নের শাহআলমপুর গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠণ ‘আমরাই বাংলাদেশ’র আয়োজনে এলাকার শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমরাই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মালোয়েশিয়া প্রবাসী আজহার আলী, সংগঠনের উপদেষ্টা প্রভাষক কামরুল হাসান, সাংবাদিক রবি খন্দকার, উপজেলা সভাপতি আব্দুল্যাহ আল মামুন, ইউনিয়ন সভাপতি আতাউর রহমান, সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলী, শিক্ষক গোলাম মোস্তফা, নয়ন চন্দ্র প্রমুখ।