
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘প্রতিটি শিশুর সবচেয়ে বড় শিক্ষালয় হলো তার পরিবার। আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তাদেরকে মানুষের মতো মানুষ করতে হলে অভিভাবকদের সর্তক থাকতে হবে। শিশুদের মনোবিকাশ ঘটানোর জন্য যাতে শিশুরা লেখা পড়ার পাশা পাশি খেলাধুলা করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে শিশুরা যেন অসামাজিক কার্যকলাপ ও মাদকের মতো মরণ নেশায় আসক্ত না হয়।
শুক্রবার বিকেলে আজিজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মিশন ভীষন ২০৪১ বাস্তবায়ন করতে হলে আজকের এই শিশুরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে নেতৃত্ব দেবে, তার জন্য প্রতিটি অভিভাবকে তার শিশুর প্রতি কঠোর নজরদারী রাখতে হবে
পরে, আব্দুল আজিজ ক্রীড়া সংঘ আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

