বিশ্ববিদ্যালয়ে ভর্তির আর্থিক সহায়তা পেল মিঠাপুকুরের মেধাবী ছাত্র লিমন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে মেধাবী ছাত্র মোঃ লিমন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪তম স্থান অধিকার করে।

লিমনের বাবা পেশায় একজন চা ব্যবসায়ী। আর্থিক সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে পারছেন না লিমন। এমন সংবাদ পেয়ে আজ তার সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য প্রদান করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।

এসময় সেই কৃতি শিক্ষার্থীকে ভর্তির জন্য আর্থিক সহযোগিতার পাশাপাশি সবসময় তার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

লিমন মিয়া উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের শেকুড়পাড়া গ্রামের চা বিক্রেতা গোলাম মন্ডলের ছেলে।

মোতাহার হোসেন মন্ডল মওলা বলেন, মেধাবী লিমন মিয়া একদিন ভালো ফলাফল করে শুধু পরিবার নয়, দেশের জন্য অবদান রাখবে। এ লক্ষ পূরণে আজকের মতো করে পাশে আছি, আগামীতেও থাকবো ইনশআল্লাহ।

১১নং বড়বালা ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি মোঃ নুরুজ্জামান জুয়েল, ১২নং মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পুতুল চন্দ্র, ৯নং ময়েনপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply