
রংপুর অফিস:
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মালতলা ভবানীপুর গ্রামের কৃষক মজনু মিয়াকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করার ঘটনার প্রধান আসামী সাইদুল ইসলাম সহ তার সহযোগীদের দীর্ঘ ৭ মাসেও পুলিশ গ্রেফতার না করায় উল্টো খুনিদের মামলা তুলে নেবার হুমকি দেবার প্রতিবাদে আজ সোমবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে নিহত মজনুর মা মনজিলা বেগম। এ সময় নিহতের বাবা আতিয়ার রহমান সহ স্বজনরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নিহত মজনু মিয়ার মা মনজিলা বেগম লিখিত অভিযোগে জানান, গত বছর ২০২১ সালের ৭ ডিসেম্বর তারিখে দুপুর ১২ টার দিকে তার ছেলে মজনু মিয়া মাঠে ছাগল বেঁধে বাসায় ফেরার পথে তার ১০ বছরের ছেলে সাইদুলের সাথে আসামী সাইদুলের ছেলের সাথে খেরা নিয়ে ঝগড়া তুচ্ছ ঘটনায় আসামী সাইদুল তার দলবল সহ মনজিলা বেগমের ছেলে মজুর উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরতর আহত করে।
গুরতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাদিন অবস্থায় ওই রাতেই হাসপাতালে মারা যায়। এ ঘটনায় পরের দিন মা মনজিলা বেগম বাদী হয়ে মিঠাপকুর থানায় হত্যা মামলা দায়ের করে।
পুলিশ প্রধান আসামী সাইদুল সহ আসামীদের দীর্ঘ ৭ মাসে গ্রেফতার করছেনা। আসামীরা প্রকাশ্যই ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করে বলেন উল্টো আসামীরা তাদের মামলা তুলে নেবার জন্য প্রান নাশের হুমকি দিচ্ছে। ফলে পুরোপরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাছে।
এ ব্যাপারে থানায় নিরাপত্তা চেয়ে জিডি করা হলেও পুলিশ পদক্ষেপ নিচ্ছেনা। মনজিলা বেগম অবিলম্বে খুনিদের গ্রেফতার দৃষ্টান্তমুলক শাস্তি ও তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এম২৪নিউজ/আখতার