রাণীপুকুর স্কুল এন্ড কলেজে ৩ দিন ধরে ক্লাস বর্জন, ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার, (মিঠাপুকুর):

পরীক্ষার কেন্দ্র পরিবর্তন বাতিলের দাবিতে ৩ দিন ধরে ক্লাস বর্জন ও ভবণে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে রাণীপুকুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর সাড়ে ৩’শ শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেয়। আইন-শৃঙ্খলা মোকাবেলায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, দির্ঘদিন ধরে রাণীপুকুর স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল জায়গীর স্কুল এন্ড কলেজে। কিন্তু, চলতি বছর কেন্দ্র পরিবর্তন হয়ে পায়রাবন্দ কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একারণে, শিক্ষার্থীরা পায়রাবন্দ কেন্দ্রর পরিবর্তন করে পুনরায় জায়গীর স্কুল এন্ড কলেজ পরীক্ষা দেওয়ার জন্য বিক্ষোভ মিছিল করেছে।

প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে রাণীপুকুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

পরে মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাসের নেতত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেন। এরআগে, গত বৃহস্পতিবার হতে একই দাবিতে ক্লাশ বর্জন করছেন প্রায় সাড়ে ৩শ জন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ায় মিঠাপুকুরে আওয়ামী লীগ নেতা সংবর্ধিত

দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মারজান, খোকন, ইসরাত জাহান ও মেহজাবিন তাছমিন জানান, রাণীপুকুর হতে জায়গীর স্কুল এন্ড কলেজে যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টা। কিন্তু, পায়রাবন্দ কলেজ কেন্দ্রে যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। পরীক্ষার দিন আমরা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে সময়ের আগে কখনই পৌঁছাতে পারব না। একারণে, জায়গীর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস বর্জন ও তালা ঝুঁলিয়ে দিয়েছি। তারা আরও বলেন, আমাদের দাবি পূরন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসুচী পালিত হবে।

রাণীপুকুর স্কুল এন্ড কলেজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

রাণীপুকুর স্কুল এন্ড কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠান হতে মানবিক ও বিজ্ঞান শাখার প্রায় ২শ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।

রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি বলেন, কিছু নিতিগত কারণে জায়গীর কেন্দ্র পরিবর্তন করে পায়রাবন্দে নেওয়ার আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা না চাইলে পুনরায় জায়গীর কেন্দ্রে তাদের নিয়ে আসা হবে।

ভিডিও-১ দেখতে এখানে ক্লিক করুন

ভিডিও-২ দেখতে এখানে ক্লিক করুন

ভিডিও সূত্র: ডেইলী মিঠাপুকুর (ফেসবুক আইডি)

Leave a Reply