
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবত্যক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে জিয়া পরিবার জনগণের পাশে ছিল। তাঁর জন্মের মাধ্যমে বাঙালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তার শাসন আমলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আমাদের সকলের আন্দোলনের ফসল হিসেবে জাতি আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে।

রবিবার (২৭ (অক্টোবর) সন্ধায় রংপুরের মিঠাপুকুরে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর ঈদগাহ মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান (লাকু)।
রাণীপুকুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম মোজাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী ও সদস্য সচিব মোতাহারুল ইসলাম (নিক্সন)।
রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীমুল হক (শামীম), যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিটুল (লর্ড), ফৌজিয়া আক্তার (কনা), মোরশেদ হাসান (সোহেল), আনোয়ারুল ইসলাম (নয়ন), খন্দকার জুয়েল, সুমন সরকার ও হযরত আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাণীপুকুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করীম রেজা।
এম২৪নিউজ/আখতার