মিঠাপুকুরের রাণীপুকুরে ৩৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে ৩’শ ৮০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে রাণীপুকুর কলেজ মাঠে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলার দায়িত্ব প্রাপ্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় সচিব রেজাউল আহসান।

এসময় আরো উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস প্রমুখ।

প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২টি মিষ্টি কুমড়া, ১টি সাবান এবং ২০ প্যাকেট শিশু খাদ্য বিতরন করা হয়।

এম২৪নিউজ/আখতার।