অনুমতি ছাড়া বিএসএমএমইউর কেউ গণমাধ্যমে কথা বলতে পারবে না

অনলাইন ডেস্ক:

কর্তৃপক্ষের পূর্বঅনুমতি ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএইউ) এর কোন শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী গণমাধ্যমে কথা বলতে পারবেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সরকার ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের সবাইকে এখন থেকে কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া স্বাস্থ্য সেবা সংক্রান্ত কোনো বিষয়ে গণমাধ্যমে বক্তব্য ও বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হলো

টেলিভিশনের টকশোতে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/শেয়ার প্রদান করার ক্ষেত্রে সরকার ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সে সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

সূত্র: ইত্তেফাক অনলাইন।