
স্টাফ রিপোর্টার:
এম আর এ কর্তৃক সনদ প্রাপ্ত হওয়ায় আলোচনা সভা, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আলোর পথিক ফাউন্ডেশন (এপিএফ)।
শনিবার (১৮ মার্চ) বিকেলে রাণীপুকুর ইউনিয়নের এরশাদমোড়ে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
আলোর পথিক ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মকছুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার জেসমিন ও ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত।
এসময় আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ব্র্যাক সেলস্ কর্মসূচি ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম, এরশাদমোড় বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাজেদ আলী। তিনি বলেন, আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চায়ের মাধ্যমে তহবিল গঠন পূর্বক ঋণ কার্যক্রম পরিচালনা করা সহ ১১ টি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে আলোর পথিক ফাউন্ডেশনের ৩ সতাধিক সদস্যদের উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও রংপুর থেকে আগত শিল্পীরা।
এম২৪নিউজ/আখতার