
স্টাফ রিপোর্টার:
প্রতি বছরের ন্যায় এবারো রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল ৩ টায় মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামে শহিদ আয়নাল হকের বাড়িতে সকল শহিদের স্বরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার বিতরণের আয়োজন করেছে মোখতার এন্টারপ্রাইজ।
দিবসটি পালনের লক্ষে রবিবার বিকেলে রাণীপুকুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোখতারুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, তথ্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক মো: শামীম আখতার, চীফ অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বী, কো-অর্ডিনেটর মোরছালিন আহসান, মোছাঃ মেহজাবিন রহমান মৃধা, মোছাঃ মিথিলা আক্তার, সহযোগী ম্যানেজার মোঃ আরিফুজ্জামান ফুয়াদ, অফিস ম্যানেজার মোঃ এনামুল হক, ফিল্ড ম্যানেজার মোঃ রাঙ্গা মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চ থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ। এর দুদিন পর (২৮ মার্চ) তীর-ধনুক, দা-কুড়াল, বল্লম ও বাঁশের লাঠি নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে পাক হানাদারদের উপর হামলা চালায় রংপুরের সাধারণ মানুষ। এতে অংশ নেয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাঁওতালসহ কয়েক হাজার বাঙালি। সেদিন এই অসম যুদ্ধে নিরস্ত্র মুক্তিকামি দেড় হাজারেরও বেশি মানুষ পাক-হানাদারদের গুলিতে শহীদ হন। আহত হন সহস্রাধিক মানুষ। স্বাধিনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও স্বীকৃতি পায়নি এসব শহীদ পরিবার ও আহতরা। অনেকেই পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবন-যাপন করছেন।
এম২৪নিউজ/আখতার