
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রাণীপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) রাণীপুকুর স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখার সদস্য ও রাণীপুকুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম।
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবাহক গোলাম রব্বানী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য ও মিঠাপুকুর উপজেলা শাখার সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীমুল হক শামীম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান (লড), হযরত আলী ও আবুল কাদের রুনু।
এসময় আরো বক্তব্য রাখেন, রাণীপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সোহেল রানা, যুবদলের আনোয়ার হোসেন, ছাত্রনেতা রুমান ইসলাম রিপন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করীম রেজা। দোয়া পরিচালনা করেন মাওলানা মো: মুজিবুর রহমান।
এম২৪নিউজ/আখতার