মিঠাপুকুরে চুলার আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

শামীম আখতার ||

মিঠাপুকুরে রান্না করার সময় চুলার আগুনে দগ্ধ হয়ে মদিনা বেগম (২১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সন্ধায় উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথিমধ্যে তিনি মারা যান।

আজ সোমবার সকালে বাবার বাড়ি একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মদিনার লাশ দাফন করা হয়। মদিনা বেগমের স্বামী বিপ্লব মিয়া পেশায় একজন শ্রমিক। দাম্পত্য জীবনে তাদের ৭ মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। তার নাম মোবিন মিয়া।

প্রতিবেশী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধায় মদিনা বেগম চুলায় ভাত রান্না করছিলেন। এসময় বাড়িতে কেউ ছিলেন না। রান্না করার সময় হঠাৎ চুলার আগুন শাড়ির আঁচলে লেগে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্টার উন্নত চিকিৎসার জন্য মদিনা বেগমকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওইদিন রাতেই এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

নিহত গৃহবধূর ননদ শিউলি বেগম জানান, মদিনা বেগমের ৭মাস বয়সের একটি ছেলে সন্তান আছে। গতকাল সোমবার সকালে বাবার বাড়ি কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মদিনার লাশ দাফন করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে রাণীপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু ফরহাদ পুটু বলেন, ‘এটি একটি দুর্ঘটনা’।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply