মিঠাপুকুরে জমির মালিকানার সাইনবোর্ড তুলে নিল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে রাতের আঁধারে বায়নাকৃত জমির মালিকানার সাইনবোর্ড তুলে নিয়েছে দৃর্বৃত্তরা। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মোলংহাট এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার সকালে গিয়ে দেখা যায় সাইনবোর্ডটি উধাও হয়ে গেছে।

জানা যায়, রাণীপুকুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত. আছিম উদ্দিনের ছেলে আবু সাইদ পৈতৃকসূত্রে বলদিপুকুর মৌজার দাগ নং এস.এ ১৩৭১ এর আর.এস চূড়ান্ত দাগ নং ২৫৬৭ এর ১২.৫০ শতক জমির মালিক হন।

এরমধ্যে ১০ শতক জমি ৮ লক্ষ ৫০ হাজার টাকা দাম নির্ধারন করে ৫ শতক করে ক্রয়ের উদ্যেশ্যে ২ লক্ষ টাকা বায়না করেন ওই ইউনিয়নের আফজালপুর গ্রামের মৃত. আব্দুল ওয়াহাব মিয়ার দুুই ছেলে রাফিউল ইসলাম ও রাতুল ইসলাম। তারা বায়নাপত্র করার পর ওই জমিতে একটি সাইনবোর্ড (বায়নাসূত্রে জমির মালিক) লাগান। রাতের আঁধারে জমির মালিকানার সাইনবোর্ডটি তুলে নিয়ে যায় দৃর্বৃত্তরা।

রাফিউল ও রাতুল ইসলাম বলেন, স্থানীয় স্বাক্ষীগনের উপস্থিতিতে দুই লক্ষ টাকা দিয়ে বায়নাপত্র করেছি। বাকী টাকা দিলে আমাদের নামে জমি রেজিষ্ট্রি করে দেয়ার কথা। কিন্তু তিনি তা না করে জমির দলিল ব্যাংকে রাখার কথা বলে বিভিন্ন ভাবে টালবাহানা করছেন। এরমধ্যে রাতের আঁধারে জমিতে লাগানো সাইনবোর্ড সরিয়ে ফেলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আবু সাইদ বলেন, আমি জমির সাইনবোর্ড সরাইনি। জমিটি কিছু টাকার বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। হয়তো তারাই সরিয়েছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply