মিঠাপুকুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরুজ্জামান মনোয়ার (৩৮) নামে এক আনসার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৪টার দিকে রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের উপজেলার রাণীপুকুর এরশাদমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

নিহত মনোয়ার হোসেন রাণীপুকুর ইউনিয়নের মাদারপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি ঢাকা আগারগাঁও পার্সপোর্ট অফিসে আনসার বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে এরশাদমোড় ‘আলোর প্রতীক’ এনজিও থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয় মনোয়ার। পথিমধ্যে নূরানী ট্রেডার্স এর সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে স্থানীয়রা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply