
রংপুর অফিস:
দিনাজপুর জেলার পর্বতীপুরে অভিযান চালিয়ে থেকে ৪১ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও১টি ট্রাক জব্দ র্যাব-১৩, ব্যটালিয়ন সদর, রংপুর।
মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সহকারি পরিচালক (মিডিয়া) র্যাব ১৩ গতকাল শুক্রবার বিকেলে এক প্রেস বার্তায় জানান, র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হলদিবাড়ী রেলগেইট সংলগ্ন জনৈক মোঃ হেকমুল ইসলামের হেকমুল স্টোরের সামনে ফুলবাড়ী টু সৈয়দপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪১ কেজি গাঁজা ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি ট্রাকসহ মাদক ব্যবসায়ী মোঃ হাসান (২৫) জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং (হেলপার) মোঃ এরশাদ আলী(২৭), জেলা-হবিগঞ্জ’কে গ্রেপ্তার করেন।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃতদের বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার