মিঠাপুকুরে নাসিরাবাদ রসময় সংঘের উদ্যোগে সেমাই-চিনি বিতরণ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে নাসিরাবাদ রসময় সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারে মাঝে ৭ম বারের মতো সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১২ মে) সন্ধায় বাড়ি বাড়ি গিয়ে এসব সেমাই-চিনি বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাইজিদ মিয়া, ফরহাদ হোসেন ও হেজাবুল মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিরাবাদ রসময় সংঘের সভাপতি হাফিজুর রহমান (হাফিজ), সহ সভাপতি সিদরাতুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউল করীম, সদস্য সুমন, মধু , সিফাত, এরশাদুল, রাশেদ, সাদ্দাম, সুজন, কানিজ, কাইয়ম, লিমন, মোরছালিন,  মাহামুদুল, প্রমুখ।

রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ, লালচন্দ্রপুর ও নুরপুর এলাকার শতাধিক দরিদ্র পরিবারে মাঝে সেমাই-চিনি বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন নাসিরাবাদ রসময় সংঘ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply