গঙ্গাচড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়ায় বজ্রপাতে ৪ গরু মারা যাওয়াসহ গরু মালিকের স্ত্রী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের ধনি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শোয়াইবুর রহমানের ৪ টি গরু বাড়ির পার্শ্ববর্তী রাস্তার ধারে বাধা ছিল।

বুধবার বিকেলে আকস্মিক বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ৪ টি গরু মারা যায়। ঘটনাস্থলে থাকা সোয়াইবুর রহমানের স্ত্রী কাজলী বেগম (৩৫) আহত হয়। আহত কাজলীকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গংগাচড়া মডেল থানার এসআই আরিফ জানান, চিকিৎসাধীন কাজলী সুস্থ রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply