মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জের ধরে জমিতে লাগানো ৩২টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শ্রী মিলন গং এর বিরুদ্ধে। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের  রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক সৈয়দ আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কৃষক সৈয়দ আলীর সাথে একই গ্রামের শ্রী মিলন গং এর সাথে পূর্ব শক্রতার কারণে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মিলনের নির্দেশে গত ১৭ মে রাত ৮ টার দিকে সৈয়দ আলীর জমিতে লাগানো ৩২টি পরিপক্ক কলা গাছ কেটে দেয় শফিকুল ও শ্রী সচীন চন্দ্র । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে শফিকুল ও শ্রী সচীন চন্দ্র তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজ করে তারা চলে যায়।

কৃষক সৈয়দ আলী বলেন, ইতিপূর্বেও আমার ঘরের টিন কেটে মোবাইল ফোন নিয়ে গিয়েছিল বিবাদী শ্রী মিলন গং। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের লক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। বিষয়টি আজও সমাধান হয়নি। এ ঘটনার পর থেকে মিলন আমাকে প্রায়ই হুমকি দেয়। এরই জের ধরে গত ১৭ মে রাত ৮ টার দিকে মিলনের নির্দেশে আমার জমিতে লাগানো ৩২টি পরিপক্ক কলা গাছ কেটে দেয় শফিকুল ও শ্রী সচীন চন্দ্র। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

স্থানীয় রাহেল, তারা মিয়া ও হুমায়ুন বলেন, ঘটনার পর আমরা সেখানে গিয়ে দেখি সৈয়দ আলীর লাগানো কলা বাগানের ৩২ টি কেটে ফেলা হয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান মিয়া বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply