মিঠাপুকুরে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ||

রংপুরের মিঠাপুকুরে রাণীপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর ঈদগাহ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবাহক গোলাম রব্বানী, রংপুর জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুর হক শামীম, যুগ্ম আহবায়ক অধ্যাপক মোরশেদ হাসান সোহেল ও জুয়েল খন্দকার প্রমুখ।

বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়ার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সাদেকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করীম রেজা, হাফিজুর রহমান, শাহজাদা মিয়া, মাহাবুব আলম, হমায়ুন কবীর, ওয়ার্ড বিএনপি নেতা আমিনুল ইসলাম হিল্লোল, আহাদুল ইসলাম, লোকমান আলী, মোকছেদুল আলম, সাদ্দাম হোসেন, হাফিজুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওলানা মো: নাজমুল হোসাইন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply