মিঠাপুকুরে বিজয় দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল করেছে মোখতার এন্টারপ্রাইজ। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাণীপুকুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে রাণীপুকুর মোখতার এন্টারপ্রাইজ অফিস রুমে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোখতারুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মোখতার এন্টার প্রাইজের উপদেষ্টা মো: মনজুরুল আলম, কো-অর্ডিনেটর মির্জা মো: মিজু, অফিস ম্যানেজার মো: এনামুল হক, ফিল্ড ম্যানেজার রাঙ্গা মিয়া, সহকারী একাউন্ট ম্যানেজার মো: আরিফুজ্জামান ফুয়াদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোখতার এন্টারপ্রাইজের চীফ একাউন্ট ম্যানেজার মো: ফজলে রাব্বি। শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply