মিঠাপুকুরে মোখতার এন্টারপ্রাইজের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে মোখতার এন্টারপ্রাইজের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ আগষ্ট) দুপুরে মোখতার এন্টারপ্রাইজ’র হলরুমে আয়োজিত সভায় সার্বিক বিষয়ে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোখতারুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্থানীয় উন্নয়ন বিষয়ক উপদেষ্টা আমিনুল হাফিজ বাদশা।

এসময় বক্তব্য রাখেন, মোখতার এন্টারপ্রাইজ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মোতাব্বের ইসলাম টমাস, লিগ্যাল এডভাইসর মোস্তাফিজার রহমান বুলু, ধর্ম বিষয়ক উপদেষ্টা মাওলানা মো: ওলি আহমেদ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা তছলিম উদ্দিন, গণমাধ্যম ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা সাংবাদিক শামীম আখতার।

এসময় উপস্থিত ছিলেন, মোখতার এন্টারপ্রাইজ’র চীফ ম্যানেজার মির্জা মোহাম্মদ মিজু, কো-অর্ডিনেটর মোরছালিন আহসান, একাউন্ট ম্যানেজার মফিজুল ইসলাম, অপারেশন ম্যানেজার তবারুকু্জ্জামান তুহিন, শাখা ম্যানেজার এনামুল হক, ফিল্ড ম্যানেজার রাঙ্গা মিয়া, অফিস এক্সিকিউটিভ ফজলে রাব্বি, অফিস সহকারি পারভিন বেগম, সহযোগী সদস্য মন্জুর আলম, সাইদুল ইসলাম ও মানিক মিয়া।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply