
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপুল মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগষ্ট) বিকালে উপজেলার ভাংনি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বিপুল মিয়া উপজেলার শ্যামপুর গ্রামের মাহাতাব মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিপুল মিয়া গত দুই দিন ধরে বোন তাসলিমা বেগমের বাড়িতে ঘর নির্মাণের কাজ করছিল। শুক্রবার বিকালে বাজার থেকে ঢেউটিন ক্রয় করে বাড়ি ফেরেন। পরে ওই ঢেউটিন ঘরে রাখার সময় টিনের আঘাতে বৈদ্যুতিক তার কাটা পড়ে। এতে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো প্রতি কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার