
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যদিয়ে ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার কলেজ প্রাঙ্গণে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।
অত্র প্রতিষ্ঠনের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, শরীরচর্চা শিক্ষক মো: সাকলায়েন, প্রভাষক আল-মাসুদ মিল্টন, সিনিয়র শিক্ষক রাজিনা বেগম প্রমুখ।
গভর্নিং বডির সদস্য মো: নাজমুল সাহেদ, ফরহাদ আলী, গোলাম মোস্তফা, জুয়েল মিয়া, মোছা: নুরজাহান বেগম ও শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক আব্দুস সাফি ফিরোজ ও সেকান্দার আলী মন্ডল। শেষে নবীন এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এম২৪নিউজ/আখতার