
স্ট্যাফ রিপোর্টার:
রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাক সেনাদের গুলিতে নিহত শহীদ আয়নাল হকের স্ত্রীকে আর্থিক সহযোগীতা প্রদান করেছে মোখতার এন্টারপ্রাইজ।
বুধবার (২৬ মার্চ) বিকালে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামে গিয়ে শহীদ আয়নাল হকের স্ত্রী রওশনা বেগমের হাতে নগদ টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এরআগে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রওশনা বেগমের খোঁজ-খবর নেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোখতারুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ও একাউন্ট ম্যানেজার মো: ফজলে রাব্বি, ম্যানেজার মো: শফিউল ইসলাম বাবলু, অফিস ম্যানেজার মো: এনামুল হক, ফিল্ড ম্যানেজার রাঙ্গা মিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ম্যানেজার মো: আরিফুজ্জামান ফুয়াদ, সহযোগী সদস্য মির্জা মো: মিজু প্রমুখ।
প্রসঙ্গত. ১৯৭১ সালের ২৮ মার্চ বাঁশের কঞ্চি দিয়ে তৈরী তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে পাক সেনাদের গুলিতে নিহত হন আয়নাল হক। তাঁর স্ত্রী রওশনা বেগমের বয়স ৮২ বছর। স্বাধিনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজও স্বীকৃতি মেলেনী তাঁর। বার্ধ্যক্যজনিত নানা ব্যধিতে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন।
এম২৪নিউজ/আখতার