
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ঐতিহাসিক তনকা মসজিদে দোয়া ও গণ-ইফতারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করেন মিঠাপুকুরের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আমেরিকান প্রবাসী এমডি বি ফরিদী শিপন (পরিবেশবিদ)।
তিনি উপজেলার লতীবপুর ইউনিয়নের তনকা মামুদপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে।

ইফতারের পূর্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক আমেরিকান প্রবাসী এমডি বি ফরিদী শিপন।
তিনি বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত মাস মাহে রমজান। তাই এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বেশি বেশি ইবাদাত করতে হবে। গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আসুন, আমাদের যাদের সামর্থ আছে তারা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াই।

দোয়া ও গণ-ইফতার অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, তনকা জামে মসজিদের সভাপতি মো. ইদ্রিস আলী মন্ডল, আখিরাহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক ফাইম, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ইমরান আলী প্রামানিক ও চেংমারী ইউনিয়নের পাগলারহাট এলাকার রোকনুজ্জামান রোকন।
ইফতার পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক তনকা জামে মসজিদের ইমাম মাওলানা মো. খোবায়েব হোসেন।
ইফতার মাহফিলে অত্র এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার রোজাদার মানুষ অংশগ্রহণ করেন। ৭ শতাধিক রোজাদার একসাথে এই ইফতারির আয়োজনে শামিল হন বলে ধারণা করা হয়।
এম২৪নিউজ/আখতার