মিঠাপুকুরে সবুজ বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে সবুজ বাংলা যুব সমাজ কল্যাণ সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) শেষ বিকালে রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

এসময় আরও বক্তব্য রাখেন, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু, ইউপি সদস্য ফারুক আল মোজাহিদ, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম মোজাহিদ, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করীম রেজা, সবুজ বাংলা যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম, সদস্য সরোয়ার আলম প্রমুখ।

অনুষ্ঠানে সবুজ বাংলা যুব সমাজ কল্যাণ সংঘের সাধারন সম্পাদক লিমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply