
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ১’শ গ্রাম হেরোইন ও ৪২ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জুমা বালাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মেহেদী হাসান ওই গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জুমা বালাপাড়া গ্রামে অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ।
এসময় ওই গ্রামের মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে ১’শ গ্রাম হেরোইন ও ৪২ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, মাদকসহ আটক ব্যবসায়ী মেহেদী হাসানের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার