রাণীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা জামিমা খাতুন আর নেই

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও মরহুম আব্দুল খালেক মাস্টারের সহধর্মিনী এবং রংপুর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল হাদী বেলালের মা শিক্ষানুরাগী জামিমা খাতুন আর নেই।

বার্ধক্য জনিত কারণে শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে রংপুরের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যা শুভাকাঙ্খী রেখে গেছেন।

আজ বাদ এশা রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবারের লোকজন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply