
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাণীপুকুর কলেজে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে ১২৫ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নার্বাচিত হয়েছেন মো: আল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহাঙ্গীর আলম ইস্পাহান পেয়েছেন ৮২ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দী আবু তালেব পেয়েছেন ৭৯ ভোট। সাধারন সম্পাদক পদে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: মোজাহিদুল ইসলাম মোজাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দী গোলাম মোস্তফা পেয়েছেন ৯১ ভোট। যুগ্ম সম্পাদক পদে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: অবু হনিফা। তার নিকটতম প্রতিদ্বন্দী মনিরুজ্জামান লিমন পেয়েছেন ৮৫ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুন্নবী মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দী বাদশা মিয়া পেয়েছেন ৬১ ভোট।
গণনা শেষে সন্ধা সাড়ে ৭ টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে নিয়োজিত রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি। পদাধিকার বলে সভাপতি হিসেবে নিয়োজিত আছেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।
নির্বাচিতরা আগামী ২ বছরের জন্য রাণীপুকুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২২ জনের মধ্যে ১১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১০টি ভোট বাতিল বলে গণ্য হয়।
সহকারী নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক এমরান আলী প্রামানিক ও ইউপি সদস্য সুজন মিয়া। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা ও পাইকান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিরুল ইসলাম। আইনসৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন মিঠাপুকুর থানার এসআই রফিক ও এএসআই মামুন।
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ ও নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন রাণীপুকুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।
এম২৪নিউজ/আখতার