
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে লতীবপুর ইউনিয়নের জায়গীর বাতাসন দূর্গাপুর গ্রামে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।
মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণে অত্র এলাকার অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো: মাহবুবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: লোকমান হাকিম, কৃষিবিদ মো: আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা সহকারি কৃষি অফিসার (এসএএও) মোশফিকুর রহমান প্রমুখ।
বর্তমান করোনাকালীন সময়ে কৃষক-কৃষাণীদের করণীয়সহ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
এম২৪নিউজ/আখতার।
