
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরের তিন জেলায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরের দশজনসহ গাইবান্ধা ও লালমনিরহাট জেলার আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুর জেলায় আক্রান্তদের মধ্যে ধাপ পুলিশ ফাড়ি-১, মেট্টোপলিটন কোতোয়ালি থানা-২, মাহিগঞ্জ-২, রোজ ক্লিনিক-১, ইসলামবাগ আরকে রোড-১, মডার্ণ-১, রোকেয়া কলেজ ক্যাম্পাস-১ ও তারাগঞ্জ উপজেলায় ১ জন।
এছাড়া গাইবান্ধা সদরে একজন, গোবিন্দগঞ্জ উপজেলায় একজন এবং লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
এম২৪নিউজ/আখতার।