করোনায় আরো এক পুলিশ কনস্টবলের মৃত্যু

অনলাইন ডেস্ক:

করোনায় আরো এক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি হলেন- কনস্টবল মামুন উদ্দিন (২৭)। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৭ জন সদস্য করোনায় মারা গেলেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া) এআইজি মো. সোহেল রানা

তিনি বলেন, কনস্টবল মামুন উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো বলেন, কনস্টবল মামুনের বাড়ি ফেনী জেলার পশুরাম থানার কালিকাপুর গ্রামে। মৃত্যুর সময় তিনি বাবা, মা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয় -স্বজন রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।